হোম প্রবাস মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্দ্যগে বিজয় দিবস পালিত
মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্দ্যগে বিজয় দিবস পালিত

মদিনায় বাংলাদেশি কমিউনিটির উদ্দ্যগে বিজয় দিবস পালিত

20
0

মদিনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্দ্যগে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালিত হয় । চেঞ্জ টিভির মদিনা প্রতিনধি  জাহেদ চৌধুরীর সঞ্চালনায় কমিউনিটির আহ্বায়ক বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি সাবেক কমিশনার (চসিক) জনাব মাহফুজুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

তিনি বলেন ,যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। দেশে বিরাজমান বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করার একমাত্র পথ সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বর্তমান সংকট থেকে জাতিকে উদ্ধারের লক্ষ্যে প্রতিহিংসার রাজনীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, গুম, ও খুনের মত রাজনীতি পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়নে মনোনিবেশ করা।

এতে আরো বক্তব্য রাখেন মদিনা কমিউনিটির অন্যতম নেতা আহমেদ হোসেন, ‘নিরাপদ সড়ক চাই’ মদিনা সভাপতি আব্দুস সমদ, বিশিষ্ট ব্যবসায়ী নাছরুল্লাহ ফারুক, সাবেক ছাত্র নেতা সাব্বির আহমেদ, সামসুল আলম, সি প্লাস টিভি মদিনা প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দীন, মোহাম্মদ আরমান, আনিসুর রহমান প্রমুখ। পরিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে একাত্তরের ১৬ ডিসেম্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও মদিনা প্রবাসীসহ সকল দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা কামনা করা হয় ।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *