হোম অন্যান্য চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের বিজয় র‍্যালি
চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের বিজয় র‍্যালি

চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের বিজয় র‍্যালি

87
0
46

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রাসহ বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আকাশ বলেন প্রকৃত গণতন্ত্রের রোল মডেল হবে বাংলাদেশ। যেখানে মানুষের বাকস্বাধীনতা থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, অর্থনৈতিক মুক্তি থাকবে, সম্পদের সুষম বণ্টন থাকবে, সাথে থাকবে সংবাদ মাধ্যমের অবাধ তথ্য প্রবাহের স্বাধীনতা সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা এইগুলাই আজকে বিজয়ের ৪৯ তম দিবসের তরূণদের চাওয়া।

নগরীর চেরাগি পাহাড় থেকে শুরু হয়ে র‌্যালিটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ ব্যাদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

(87)

46

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *