হোম আন্তর্জাতিক কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠার দাবি মার্কিন কংগ্রেসে
কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠার দাবি মার্কিন কংগ্রেসে

কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠার দাবি মার্কিন কংগ্রেসে

2
0

কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার ও গণগ্রেপ্তার বন্ধের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় প্রতিনিধি পরিষদ। শুক্রবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্রেট দলের আইন প্রণেতা প্রমিলা জয়পালের সঙ্গে রিপাবলিকান দলের আইন প্রণেতা স্টিভ ওয়াটকিনস প্রতিনিধি পরিষদে রেজুল্যুশন নম্বর ৭৪৫ উত্থাপন করেন। খবর এনডিটিভি  অনলাইনের।

উল্লেখ্য, চার মাসের বেশি সময় আগে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে ভারত। ওই সময় সাবেক তিনজন মুখ্যমন্ত্রী সহ বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়। বেশির ভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনও। প্রতিনিধি পরিষদের ওই প্রস্তাবে জম্মু কাশ্মীরে ইন্টারনেট পুনঃপ্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়েছে। এই প্রস্তাবটি পরে প্রতিনিধি পরিষদে ভোটে দেয়ার কথা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে যোগাযোগের সব বিধিনিষেধ প্রত্যাহার ও ইন্টারনেট সুবিধা চালু করার আহ্বান জানানো হয়েছে।

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *