হোম বিনোদন হানিমুনে সৃজিত-মিথিলা
হানিমুনে সৃজিত-মিথিলা

হানিমুনে সৃজিত-মিথিলা

23
0
2

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ঘরোয়াভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এরই মধ্যে মধুচন্দ্রিমায় তারা সুইজারল্যাণ্ডের উদ্দেশ্যে কোলকাতা ছেড়েছেন। সেখানে মধুচন্দ্রিমার পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডির রেজিস্ট্রেশন করবেন জানা যায়। সব মিলিয়ে সুইজারল্যান্ডে এক সপ্তাহ থাকবেন তারা।

(23)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *