হোম বিনোদন গান গাইলেন হিরো আলম ! (ভিডিওসহ)

গান গাইলেন হিরো আলম ! (ভিডিওসহ)

21
0

হিরো আলমকে নিয়ে একটা সময় বরাবরই নানা ঠাট্টা বিদ্রুপ করা হত। ওই সকল সমালোচনাকে পেছনে ফেলে আজ অন্য এক হিরো আলম নামে সবার কাছে পরিচিত তিনি।

কিন্তু এখনো অনেক সমালোচনা মাথায় নিয়ে পথ চলতে হয় হিরো আলমকে। সম্প্রতি এফডিসিতে চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে তিনি সেসবের ব্যাখ্যা দেয়ার পাশাপাশি তুলে ধরেন নিজ প্রযোজিত ছবি, বাইরের দেশের নতুন ছবি ও বহির্বিশ্বে তার জনপ্রিয়তা নিয়ে।

নিজের প্রযোজিত নতুন ছবি ‘সাহসী হিরো আলম’ নিয়ে জানান, এ ছবিতে নায়িকা হিসেবে আছে ৩ জন। নিজে এই ছবিটি করে প্রমান করে দিতে চাই হিরো আলম পারে কি পারেনা। এখানে আমি সত্যিকারের অজগর সাপ শরীরে পেছিয়ে একটা শর্ট করেছি যা ব্যতিক্রম। এছাড়াও পুরো ছবিটিতে সাময়িক এ্যাকশন ও সাহসিকতার বিভিন্ন দৃশ্য তুলে ধরেছি। আশা করছি ডিসেম্বর শেষের দিকে অথবা জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি।

হিরো আলম ভারতে নতুন ছবির বিষয়ে বলেন, ‘বিযু দ্যা হিরো’ কিছুদিন পরেই এর আসল কাজ শুরু হবে। এখানে আমি অভিনয়ের জন্য সাইন করেছি। কাজ শুরু হলে জানতে পারবেন।

বাইরের দেশে জনপ্রিয়তার প্রসঙ্গে তিনি জানান, হিরো আলমকে ভালোবেসে সবাই হিরো আলমের প্রতি আকৃষ্ট। এখন আল্লাহ যদি কাউকে এত সম্মান দেন এটাত অনেক বড় পাওয়া।

এছাড়াও হিরো আলম নতুন দল গঠনের বিষয়ে ইঙ্গিত দেন চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে। বলেন, জনগন যদি আমার ভালোবাসা গ্রহন করেন তাহলে ভবিষ্যতে এ বেপারে চিন্তা আছে। আপাতত তিনি জাতীয় পার্টিতে থাকবেন বলেও জানান।

আলোচিত হিরো আলম তার নিজের জীবনের উপড় একটি গান ‘বগুড়ার পোলা হিরো আলম’ চেঞ্জ টিভির পাঠকদের জন্য নিজে মুখে গেয়ে সকলের দোয়া ও ভালোবাসাও চেয়েছেন।
পুরো সাক্ষাৎকারের লিংক..

https://youtu.be/xs0XoVnkegM

(21)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *