হোম আন্তর্জাতিক ফ্রান্সে বন্যা, হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত
ফ্রান্সে বন্যা, হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত

ফ্রান্সে বন্যা, হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত

5
0

বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বন্যার কারণে অনেক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গত সপ্তাহে আল্পস-ম্যারিটাইমস ও ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়।

উল্লেখ্য, ইতালির বন্দরনগরী ভেনিসের পর এবার  ফ্রান্সের বন্যা জলবায়ু পরিবর্তনের ফলাফল ইঙ্গিত করছে।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *