হোম আন্তর্জাতিক ভারতে মুসলিম ভেবে হিন্দু যুবককে মারধর,বান্ধবীকে হেনস্তা
ভারতে মুসলিম ভেবে হিন্দু যুবককে মারধর,বান্ধবীকে হেনস্তা

ভারতে মুসলিম ভেবে হিন্দু যুবককে মারধর,বান্ধবীকে হেনস্তা

6
0

মুখে দাড়ি দেখে মুসলিম ভেবে ভারতের কলকাতায় এক হিন্দু যুবককে মারধর করা হয়েছে। এ সময় তার বান্ধবীকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, দাড়িওয়ালা যুবক তার বান্ধবীকে নিয়ে মদ্যপান আর সিগারেট খাচ্ছিলেন একটি পানশালার পাশের গলিতে।

যুবকের দাড়ি দেখে এলাকার মানুষের সন্দেহ হয়, তিনি মুসলমান। এরপর ওই যুবক ও তার সঙ্গীকে মারধর করা হয়।

এ ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক-যুবতী।

তবে যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে তাদের একজন জানিয়েছেন, তার বাড়ির গ্যারাজের কাছে দাঁড়িয়ে অশালীন কাজকর্ম করছিলেন চার যুবক-যুবতী। প্রতিবাদ করায় উল্টো এই যুবক-যুবতীই তাদের আক্রমণ করে। বাকি দুজন পলিয়ে যান।

জানা গেছে, গত শনিবার রাতে জয়দীপ সেন তার বান্ধবী মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন নাগেরবাজার এলাকার একটি পানশালাতে। মৈত্রেয়ী উচ্চশিক্ষার সুবাদে ইংল্যান্ডে থাকেন।

বৃহস্পতিবার মৈত্রেয়ী বলেন, ওই পানশালায় সে দিন আমরা রাত সাড়ে নয়টা পর্যন্ত মদ্যপান করি। সেখান থেকে বেরিয়ে আমরা পানশালার পাশের একটা গলিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম।

জয়দীপ জানান, ঘটনার সূত্রপাত সেখান থেকেই। তিনি বলেন, যখন সিগারেট ধরিয়েছি, মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ান। তারপরই অশালীন ভাষায় কটূক্তি করেন।

মৈত্রেয়ীর দাবি, জয়দীপদা আমাকে নিয়ে গলি থেকে বেরিয়ে আসতে চায়। তখন আমি রাগ চাপতে না পেরে ওই লোকটাকে একটা গালি দিই।

জয়দীপ-মৈত্রেয়ী জানিয়েছেন, এর পরই ওই ব্যক্তি চিৎকার জুড়ে দেন। মৈত্রেয়ীর কথায়, লোকটি আমার দিকে এর পর তেড়ে আসে মারতে। আমার বুকে ধাক্কা মারে। এর পর তিনি আমার উপরে ঝাঁপিয়ে পড়েন। আমি নিজেকে ছাড়াতে যাই। ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

ওই যুগলের দাবি, ঘটনা এখানেই শেষ হয়নি। জয়দীপের অভিযোগ, ওই ব্যক্তি এর পর চিৎকার শুরু করেন। আশপাশ থেকে বেশ কয়েক জন বেরিয়ে আসেন। তারা জয়দীপ-মৈত্রেয়ীকে ঘিরে ধরেন। অভিযোগ, তাদের দু’জনের উদ্দেশে শুরু হয় গালিগালাজ, সঙ্গে মারধর।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা |

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *