হোম অন্যান্য সাভারে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু
সাভারে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

সাভারে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

5
0

ঢাকার উপকণ্ঠ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানায়, আশুলিয়ার নয়ারহাট এলাকার নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হলে গত ১২ নভেম্বর চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার  মারা যান ফিরোজা বেগম। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যান।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *