হোম প্রবাস দেশে ফিরেছেন নির্যাতিত সেই সুমি আক্তার
দেশে ফিরেছেন নির্যাতিত সেই সুমি আক্তার

দেশে ফিরেছেন নির্যাতিত সেই সুমি আক্তার

27
0

অবশেষে দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার।

আজ সকালে সাড়ে ৭ টায় এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি। সাথে ছিলেন নির্যাতনের শিকার হওয়া আরও ৮৭ নারী গৃহকর্মী।

তবে দেশে ফেরার পর সবার আড়ালেই বিমানবন্দর ত্যাগ করেন সুমি। তার স্বামী নূরুল ইসলাম বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন।

পরে ব্র্যাকের কর্মীরা জানান, সুমি ফ্লাইট থেকে নেমে টার্মিনাল-১ দিয়ে বাড়ি চলে গেছেন। কিন্তু তার স্বামী ও গণমাধ্যম কর্মীরা টার্মিনাল-২ এ সুমি ও অন্য নির্যাতিত নারীদের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া সুমি আক্তার তার ফেসবুক লাইভে গিয়ে পাশবিক নির্যাতনের কথা জানিয়ে তাকে সেখান থেকে উদ্ধারের আকুতি জানান। ভিডিওতে সুমি বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। আর কিছু দিন থাকলে আমি মরে যাব।’

(27)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *