হোম অন্যান্য শাহজালালে বিমানের জরুরি অবতরণ
শাহজালালে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

6
0
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে। বিমানটিতে কি সমস্যা ছিল তা এখনও জানা যায়নি। শাহজালালের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে। একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেই দিন উড়োজাহাজটি ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *