হোম আন্তর্জাতিক তুর্কি ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরদোয়ান
তুর্কি ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরদোয়ান

তুর্কি ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরদোয়ান

16
0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দিদের মাথা গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। উত্তর সিরিয়ার তুর্কি ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদি তারা সেটা না করে তাহলে কুর্দিদের মাথা গুড়িয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কায়সারিতে এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ সব কথা বলেন এরদোয়ান।এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠকের পর এরদোয়ান কুর্দিদের সঙ্গে ৫ দিনের অস্ত্র বিরতিতে রাজি হন। কিন্তু শনিবার উভয় পক্ষই অস্ত্র-বিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করে। এর আগে তুরস্ক দাবি করে, কুর্দিরা অস্ত্র বিরতি চুক্তি অমান্য করে রাস আল-আইনে ৩৬ ঘণ্টায় ১৪ বার হামলা চালিয়েছে।

এদিকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলছে, তুরস্ক যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাছাড়া তুর্কি সেনাবাহিনী তাদের দখলকৃত এলাকাতে বেসামরিক ও আহত মানুষদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, চলমান অভিযান ও অন্যান্য প্রসঙ্গে আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠক করার কথা রয়েছে।

(16)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *