হোম আন্তর্জাতিক নিজেদের অস্ত্রভাণ্ডারেই হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান
নিজেদের অস্ত্রভাণ্ডারেই হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান

নিজেদের অস্ত্রভাণ্ডারেই হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান

7
0

উত্তর সিরিয়ার কোবানে নিজেদের অস্ত্রভাণ্ডারেই হামলা চালিয়েছে মার্কিন বোমারু বিমান। মজুত করা অত্যাধুনিক অস্ত্রগুলি যাতে অন্য সশস্ত্র বাহিনীর হাতে না পড়ে, সে জন্য এ হামলা চালানো হয় বলে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার উত্তর সিরিয়ার কোবানে শহরে একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বোমাবর্ষণ করে মার্কিন এয়ার ফোর্সের দুটি এফ-১৫ যুদ্ধবিমান। সেনা প্রত্যাহারের আগে ওই  সিমেন্ট ফ্যাক্টরিটিই ছিল মার্কিন ফৌজের একটি মজবুত ঘাঁটি।

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই মিত্রশক্তি কুর্দ মিলিশিয়া বা ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’কে বিদায় দিয়ে সমস্ত ঘাঁটি থেকে সরে এসেছে মার্কিন সেনা।

এদিকে, উত্তর সিরিয়ার মানবিজ, রাস আল আইন, কোবানেসহ কুর্দ মিলিশিয়ার দখলে থাকা এলাকাগুলির দিকে এগিয়ে আসছে তুরস্কের সেনা ও  ‘ফ্রি সিরিয়ান আর্মি’ বা আসাদ সরকারের বিরোধী মিলিশিয়া।

সিএনএন জানায়, আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বুধবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *