হোম আন্তর্জাতিক ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত
ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত

ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত

8
0

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। আজ  শনিবার এ ঘটনা ঘটে।  ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম । পাকিস্তান বলছে, বিনা উস্কানিতে হাজিপীর সেক্টরে গুলি চালায় ভারতীয় সেনারা। এতে নারোওয়ালের অধিবাসী হাবিলদার নাসির হোসেন (৩৩) নিহত হয়েছেন। তিনি ১৬ বছর ধরে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, এর আগে ওই একই সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন ভাওয়ালনগরের অধিবাসী সিপাহি গুলাম রাসুল। এসব ঘটনায় নিন্দা জানাতে বেশ কয়েকবার পাকিস্তানে নিযুক্ত ভারতের কূটনীতিকদের তলব করা হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *