হোম অন্যান্য উত্তাল সাগরে হঠাৎ যাত্রীবাহী ট্রলার বিকল, এরপর যা ঘটলো !
উত্তাল সাগরে হঠাৎ যাত্রীবাহী ট্রলার বিকল, এরপর যা ঘটলো !

উত্তাল সাগরে হঠাৎ যাত্রীবাহী ট্রলার বিকল, এরপর যা ঘটলো !

14
0
1

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী একটি ট্রলারকে মিয়ানমার সীমান্তে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বৈরী আবহাওয়ায় ট্রলারটি মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সীমান্তে বিকল হয়ে উত্তাল সাগরে ভাসছিল। ট্রলারটিতে সেন্টমার্টিনগামী ২৫ জন যাত্রী ছিল। এদের বেশির ভাগই দ্বীপের বাসিন্দা এবং সবাই অক্ষত রয়েছেন বলে জানা যায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রলারটি বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তাল সাগরের ঢেউয়ে দীর্ঘক্ষণ ভেসে ট্রলারটি মিয়ানমারের সীমান্তের দিকে যাচ্ছিল। এ সময় সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জোসেল রানার নেতৃত্বে একাধিক বড় ট্রলার নিয়ে  ট্রলারটি দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে যান। সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান মেম্বার জানান, উদ্ধারকৃত যাত্রীরা সবাই বাড়িতে ফিরেছে। তড়িৎ কোস্টগার্ডের সহযোগিতা না পেলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল।

(14)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *