হোম আন্তর্জাতিক দু’বছর ধরে স্বামীকে দেখতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ, অবশেষে মৃত্যু
দু’বছর ধরে স্বামীকে দেখতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ, অবশেষে মৃত্যু

দু’বছর ধরে স্বামীকে দেখতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ, অবশেষে মৃত্যু

12
0

ইসরাইলের কারাগারে বিনা চিকিৎসায় বাসাম আল সাইয়েহ নামের এক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে গত (রোববার) মারা যান বলে খবর পাওয়া গেছে। আল সাইয়েহ ২২১তম বন্দি যিনি ইসরাইলের কারাগারে মারা গেলেন। ৪৭ বছর বয়স্ক আল সাইয়েহ ছিলেন পশ্চিমতীরের নাবলুস এলাকার অধিবাসী।

২০১৫ সালের ৮ অক্টোবর তাকে বন্দি করে ইসরাইলি সেনারা। আল সাইয়েহ হাড় ও লিউকোমিয়া ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি এ বছরের জুলাই মাসে হার্ট অ্যাটাকের শিকার হন। তার স্ত্রী মোনা হাইয়েস বলেন, গত দুই বছর ধরে তাকে স্বামীকে দেখতে দেয়ার সুযোগ দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এই মৃত্যুর জন্য ইসরাইলকে দায়ী করে বিবৃতি দিয়েছেন।

ইসরাইলি কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৭০০ জন বিভিন্ন অসুখে অসুস্থতার মধ্যে দিন পার করছেন।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *