হোম অনুসন্ধান অপরাধবার্তা ৮ লাখ ইয়াবা ও ৬ অস্ত্রসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক
৮ লাখ ইয়াবা ও ৬ অস্ত্রসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক

৮ লাখ ইয়াবা ও ৬ অস্ত্রসহ চার ইয়াবা ব্যবসায়ী আটক

5
0

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ লাখ ১০ হাজার ইয়াবা, ৬ টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হ্নীলা রঙ্গিখালী এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, একই এলাকার দলীলুর রহহমানের ছেলে ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের ছেলে ছৈয়দ নুর, সব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল।

তারা সবাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের উপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *