হোম অন্যান্য ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন বাংলাদেশে
৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন বাংলাদেশে

৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন বাংলাদেশে

0
0

ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে করোনার ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।

আজ সোমবার সকাল ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে এসব ভ্যাকসিন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

খালাসের পর এসব ভ্যাকসিন বেক্সিমকোর ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী জেলায় জেলায় এসব ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় দেশে আসবে আরও ৫০ লাখ ডোজ ভ্যাকসিন। এরপর সেগুলো গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গুদামে (ওয়্যারহাউজ) সংরক্ষণ করে রাখা হবে।

দেশে এই ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর গুদামে দুইদিন রাখা হবে। তারপর সেখান থেকে স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। আগামীকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেয়া শুরু হতে পারে। গত ১১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, আগামী ২৭ জানুয়ারি (বুধবার) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা টিকা দেয়ার মাধ্যমে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন আরও ২০ থেকে ২৫ জনকে ভ্যাকসিন দেয়া হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *