হোম ক্রীড়া ৩১৩ দিন পর মাঠে; ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৩১৩ দিন পর মাঠে; ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

৩১৩ দিন পর মাঠে; ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

0
0

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অনেকদিন পর অর্থাৎ ৩১৩ দিন পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদের সঙ্গে টস করতে নেমে জিতলেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তামিম। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *