হোম জাতীয় ২৭ আগস্টে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন
২৭ আগস্টে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

২৭ আগস্টে চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

0
0

গত ১৬ আগস্টে নতুন আরও ১২ জোড়া আন্তনগর ও ১ জোড়া কমিউটার ট্রেন নিয়ে মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে ২ জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *