হোম অন্যান্য ২৩ মে থেকে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান
২৩ মে থেকে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান

২৩ মে থেকে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান

0
0

আগামী ২৩ মে থেকে যথাসময়েই দেশের সকল স্কুল-কলেজ খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এমন কথা বলেন সচিব।

শিক্ষা সচিব বলেন, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অভিজ্ঞতা প্রয়োজন হয়।

আরও বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হচ্ছে। চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *