হোম অন্যান্য হেফাজত নেতা নূর হোসাইন কাসেমীর দোয়া নিলেন আযহারী
হেফাজত নেতা নূর হোসাইন কাসেমীর দোয়া নিলেন আযহারী

হেফাজত নেতা নূর হোসাইন কাসেমীর দোয়া নিলেন আযহারী

665
0

গতকাল হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে দূর থেকে দেখে দোয়া নিতে ছুটে যান আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারী । মাওলানা নূর হোসাইন কাসেমীও আযহারীকে দেখে হাত বাড়িয়ে দিলেন এবং দোয়া করলেন।

এর আগে মাওলানা মিজানুর রহমান আযহারীর সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।

আগামী ২০ জানুয়ারি সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে আযহারীকে প্রধান অতিথি করার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসন কানাইঘাটে আযহারীর আগমন স্থগিত করে দেয়। এদিকে সিলেটে ওয়াজ নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর রাতে ফেনীতে বিশাল মাহফিলে বক্তব্য দেন মিজানুর রহমান আযহারী।

(665)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *