হোম জাতীয় হিজড়াদের সম্পত্তির ভাগ নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
হিজড়াদের সম্পত্তির ভাগ নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হিজড়াদের সম্পত্তির ভাগ নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0
0

এখন থেকে হিজড়ারা (তৃতীয় লিঙ্গের মানুষ) যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে সমান ভাগ পায় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়ারা) মানুষরা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পায় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা দেখব তারা যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন।

প্রধানমন্ত্রী বিষয়টিতে বারবার গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে সচিব বলেন, কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কীভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন; যেন কেউ বঞ্চিত না হন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *