হোম অন্যান্য হারানো বাইক ফিরে পাওয়ায় টিকে গেল শ্যালক-দুলাভাই সম্পর্ক!
হারানো বাইক ফিরে পাওয়ায় টিকে গেল শ্যালক-দুলাভাই সম্পর্ক!

হারানো বাইক ফিরে পাওয়ায় টিকে গেল শ্যালক-দুলাভাই সম্পর্ক!

0
0

বিয়ের পর নতুন একটি পালসার মোটরসাইকেল উপহার পেয়েছিলেন নতুন জামাই সাখাওয়াত হোসেন। কিন্তু বিধি বাম। তার শ্যালক সাগর মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে বের হন। বাইকটি বাড়ির সামনে রেখে তিনি একটু দূরে যান কাজে।
একটু পরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। এ নিয়ে দুলাভাই-শ্যালকের মাঝে বাধে দ্বন্দ্ব।
এ বিষয়ে সাখাওয়াত নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর কিছুদিন পর কাজিপুর থানা থেকে ফোন পেয়ে সাখাওয়াত তার শ্যালককে নিয়ে রবিবার বিকেলে কাজিপুর থানায় আসেন।
এসে নিজের শখের মোটরসাইকেলটি দেখে দুলাইভাই আর শ্যালক একে অপরকে জড়িয়ে ধরেন। কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে সন্ধ্যায় তারা বাড়ি ফিরে আসেন।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘১৯টি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল উদ্ধার করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছি। অনেকে এটা দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করছে।
আমরা বিআরটিএতে ফোন করে প্রকৃত মালিকদের খবর দিয়ে গাড়িগুলো তাদের হাতে তুলে দিচ্ছি।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *