হোম অনুসন্ধান অপরাধবার্তা হাত জোর করে ক্ষমা চাচ্ছে আকবর
হাত জোর করে ক্ষমা চাচ্ছে আকবর

হাত জোর করে ক্ষমা চাচ্ছে আকবর

0
0
1

পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশ।

এরইমধ্যে আকবর ভূঁইয়াকে আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে হাতজোর করে বসে আছেন আকবর। আর স্থানীয়রা তাকে দড়ি দিয়ে বাঁধছেন। ক্ষুব্ধ চোখে তারা আকবরকে দেখছেন আর বলছেন, কান্না করিও না। ১০ হাজার টাকার জন্য মানুষ মাইরা ফালাও ? আকবর বলছেন, আমি মারি নাই। আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমারে মাফ কইরা দ্যান

এদিকে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আকবরকে সিলেটে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *