হোম রাজনীতি সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়ঃ মির্জা ফখরুল
সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়ঃ মির্জা ফখরুল

সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়ঃ মির্জা ফখরুল

10
0

বর্তমানে সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে সড়ক পরিবহন আইনটি বাস্তবসন্মত নয়। সবার সাথে আলোচনা করে সরকারের এই আইনটি করা উচিত ছিলো। সরকার নিজেদের কিংস মনে করছেন। তাই সড়ক পরিবহন আইন নিয়ে কারো সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। যার ফলে বর্তমানে এই সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জবাবদিহিতা না থাকায় ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। খালেদা জিয়া এদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। সেজন্য তাকে রাজনৈতিক কারণে বন্দি রাখা হয়েছে। বর্তমানে দেশে যে সংকট চলছে খালেদা জিয়া জেলের বাইরে থাকলে সে সংকট কাটিয়ে উঠতে পারতো।

তিনি দ্রুত খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *