হোম রাজনীতি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

0
0

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।

গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ এবং ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ নেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *