হোম অন্যান্য স্বর্ণের অক্ষরে কোরআন লিখে ইতিহাস গড়েন যে নারী !
স্বর্ণের অক্ষরে কোরআন লিখে ইতিহাস গড়েন যে নারী !

স্বর্ণের অক্ষরে কোরআন লিখে ইতিহাস গড়েন যে নারী !

0
0
1

২০১৫ সালে  পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি পাওয়া যায় যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। এতে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়।

এর পরের বছর স্বর্ণের অক্ষরে কোরআন লিখে ইতিহাস গড়েন আজারবাইজানের এক নারী শিল্পী। তার নাম তুনজালে মেমেদজাদে।

১৬৪ ফুটের স্বচ্ছ কালো সিল্কের ওপর স্বর্ণ এবং রুপা দিয়ে কোরআন লিখেছেন তিনি। এতে সময় লেগেছে প্রায় ৩ বছর। সিল্কের ওপর স্বর্ণের হরফে কোরআন এই প্রথম লেখা হলো বলে জানান ৩৩ বছর বয়সী এই শিল্পী।

স্বর্ণের হরফে লেখা এই কোরআনের দৈর্ঘ্য ১১.৪ ফুট। আর প্রস্থ ১৩ ফুট। প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন মেমেদজাদে।

প্রতিটি পাতায় ফুটে উঠেছে ইসলামের শিল্পকলা। তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স দিয়ানেট থেকে স্বর্ণের হরফে লেখা এই কোরআনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

(0)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *