হোম জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী , সুন্দর নির্বাচনে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ
স্বরাষ্ট্রমন্ত্রী  ,   সুন্দর নির্বাচনে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী , সুন্দর নির্বাচনে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ

3
0

সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চায়, ভিসানীতির মাধ‌্যমে তাতে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন‌্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেন। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে নতুন যে ভিসানীতি করেছে, তা নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন। শুরুতেই তিনি বলেছিলেন যে, কাউকে উদ্দেশ্য করে এ ভিসানীতি করা হয়নি। নির্বাচন যাতে সুন্দর হয়, তা নিশ্চিত করতেই এ নীতি করা হয়েছে।
তিনি বলেন, আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, ভিসা যার যার দেশের একটি নিজস্ব ব্যাপার। সেই দেশে কাকে ঢুকতে দেবেন, কাকে দেবেন না; সেটি সেই দেশই জানেন। সেখানে আমাদের কিছু বলার নেই। ভিসা সম্পর্কে তারা যে ঘোষণা দিয়েছেন, এটি তাদের নিজস্ব ব্যাপার। সেখানে কিছু বলার নেই।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *