স্ত্রীকে মারার সময় বাধা; ৩ জনকে হত্যা !
0
0
নরসিংদীর শিবপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি, আর বাধা দিতে গিয়ে তার হাতেই প্রাণ গেছে বাড়িওয়ালা দম্পতির। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্ত্রী নাজমা (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৫২) ও তার স্ত্রী মানোয়ারা (৪২)
জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় হইচই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে।
এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাথারী কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(0)