হোম গণমাধ্যম সিলভার প্লে বাটন পেলো চেঞ্জ টিভি.প্রেস
সিলভার প্লে বাটন পেলো চেঞ্জ টিভি.প্রেস

সিলভার প্লে বাটন পেলো চেঞ্জ টিভি.প্রেস

98
0
5

চলতি বছরের জানুয়ারীতে বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করে চেঞ্জ টিভি.প্রেস । খুব অল্প সময়ের ব্যবধানেই সিলভার প্লে বাটন অর্জন করলো সকলের জনপ্রিয় ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি।

চেঞ্জ টিভির আজকের এই অবস্থায় মোট ভিউ দাঁড়িয়েছে ২ কোটি ৩০ লাখ।
সাবস্ক্রাইব প্রায় ২ লাখ। আর চেঞ্জ টিভির ওয়েবসাইট দেখছে প্রতিদিন ২ লাখ ৪০ হাজার জন । এছাড়াও ফেসবুক পেজে রয়েছে ১ লাখেরও বেশী ফলোয়ার সংখ্যা।

চেঞ্জ টিভি এক ঝাঁক উদ্যমী তরুণদের নিয়ে শুরু করেছে এই ব্যতিক্রমী যাত্রা। বাংলাদেশে প্রথম ভিডিও নিউজ পোর্টাল হিসেবে চেঞ্জ টিভির যাত্রায় সঙ্গী হয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি চেঞ্জ টিভির উপদেষ্টা সম্পাদক। প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক, লেখক ও জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক৷

(98)

5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *