হোম অনুসন্ধান অপরাধবার্তা সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে ৭ আসামি কারাগারে
সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে ৭ আসামি কারাগারে

সিনহা হত্যা মামলায় রিমান্ড শেষে ৭ আসামি কারাগারে

0
0

র‌্যাব-১৫ এর কার্যালয় থেকে ৭ দিনের রিমান্ড শেষে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ৭ আসামিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের আদালতে হাজির করে র‌্যাব। র‌্যাবের দায়িত্বশীল সূত্র জানায়, তাদের বিরুদ্ধে নতুন করে আর রিমান্ডের আবেদন করা হবে না। ফলে তাদের আদালতের মাধ্যমে আবার কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে আবার কারাগারে নেয়া আসামিরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, পুলিশের দায়ের করা মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ।

এর আগে গত ১২ আগস্ট হত্যা মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ সাত আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার দুদিন পর ১৪ আগস্ট আসামিদের কক্সবাজার জেলা কারাগার থেকে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব। কারাগার থেকে প্রথমে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় র‌্যাব কার্যালয়ে।

রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে জানিয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর সকালেই রিমান্ড শেষ হওয়া আসামিদের আদালতে হাজির ও পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *