হোম রাজনীতি সিইসি-ইসি পদে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম আহ্বান করেছে সার্চ কমিটি
সিইসি-ইসি পদে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম আহ্বান করেছে সার্চ কমিটি

সিইসি-ইসি পদে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম আহ্বান করেছে সার্চ কমিটি

0
0

নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম আহ্বান করেছে সার্চ কমিটি।

১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার পর্যন্ত রাজনৈতিক দল এবং ব্যক্তিগত পর্যায়ে আগ্রহীরা এসব পদে নাম প্রস্তাব করতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়: ‘‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ােগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহবান করছে।

নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ আগামী ১০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ১০ (দশ) জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *