হোম অনুসন্ধান অপরাধবার্তা সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত
সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত

0
0

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা একটি মামলার রায়ে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথম কোনো মামলার রায় হলো এটি। মামলাটি উত্তরা পশ্চিম থানা থেকে করা হয়। মাত্র ২ মাস ৯ দিনে এই রায় ঘোষণা করা হয়।

এর আগে এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, সাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় সাক্ষ্য-প্রমাণে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা। মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, সাহেদকে নিয়ে অভিযান পরিচালনার সময় একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। আমরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রায়ে সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আমরা প্রত্যাশা করছি।

তবে সাহেদের আইনজীবী মনিরুজ্জমান বলেন, সাহেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ে সাহেদ খালাস পাবেন বলে আমরা আশা করছি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *