হোম অনুসন্ধান অপরাধবার্তা সাভারে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আটক যুবলীগ নেতা মইনুল
সাভারে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আটক যুবলীগ নেতা মইনুল

সাভারে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে আটক যুবলীগ নেতা মইনুল

11
0

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মঈনুল ভূইয়াকে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা পুলিশ আটক করেছে।

সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মঈনুল ইসলাম ভূইয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মাকসুদা বেগম নামে এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে । এই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আশুলিয়া থানার ডিউটি অফিসার আব্দুস সালাম বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঈনুল ভূইয়াকে আটক করা হয়েছে।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *