হোম অন্যান্য সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা
সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

12
0

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলের জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান ও এসএম কফিল উদ্দিন।

আইনজীবী এসএম কফিল উদ্দিন বলেন, জরিমানার এ অর্থ বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে রিট আবেদনকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিতে এবং পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের নির্দেশ দিয়েছেন আদালত।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, আইন বিভাগের এলএলবি কোর্সে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না মর্মে সিদ্ধান্ত ছিল। তবে ওই সিদ্ধান্ত পালন না করার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টির ৮৬ শিক্ষার্থী আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের পরীক্ষা দিতে রেজিস্ট্রেশন কার্ড পাচ্ছিলেন না।

এ প্রেক্ষাপটে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কার্ড পেতে শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে তাদের রেজিস্ট্রেশন কার্ড দিতে ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। আজ বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেয়া হলো।

 

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *