হোম জাতীয় সমাবেশে বাধা দেয়ায় কাল বিএনপির বিক্ষোভ
সমাবেশে বাধা দেয়ায় কাল বিএনপির বিক্ষোভ

সমাবেশে বাধা দেয়ায় কাল বিএনপির বিক্ষোভ

2
0

পূর্বঘোষিত সমাবেশে পুলিশ বাধা দেয়ায় আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। সমাবেশটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়।’

তিনি বলেন, ‘সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন তখন যেকোনো সময় আওয়ামী লীগ যেকোনো স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা।’

(2)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *