হোম অনুসন্ধান অপরাধবার্তা সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান; বিপুল সরঞ্জামাদি উদ্ধার
সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান; বিপুল সরঞ্জামাদি উদ্ধার

সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর অভিযান; বিপুল সরঞ্জামাদি উদ্ধার

0
0

বান্দরবানে রুমা সেনা জোন এর সেনা সদস্যগণ অদ্য ১১ মে ২০২১ তারিখে মিনঝিরি পাড়া এলাকায় পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় একটি সফল অভিযান পরিচালনা করে।

সশস্ত্র দলটি সাম্প্রতিক সময়ে দরিদ্র জনসাধারণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রুমা জোন এর একটি বিশেষ অভিযান দল নানাবিধ প্রাকৃতিক প্রতিবন্ধকতা ও দুর্গম পাহাড়ী পথ অতিক্রম করে গভীর রাতে অভিযান এলাকায় পৌঁছায়।

আস্তানার সন্নিকটে পৌঁছালে সেনাবাহিনীর সাথে বর্ণিত সন্ত্রাসী দলের সাথে গুলি বিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশী চালিয়ে ০২টি রাশিয়ান এসএমজি, ০৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড এ্যামোনিশন, ০১টি ছুরি, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম আফিম, ৭৫০ মি. লি. দেশীয় মদ, ০১টি সোলার চার্জার ও ০১ টি কমব্যাট ব্যাগ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায়ের পাশাপাশি এই সংগঠনটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও নিরাপত্তা বাহিনী বিরোধী নানাবিধ প্রচারণা চালিয়ে আসছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *