হোম অন্যান্য সকল গণপরিবহন বন্ধ ঘোষণা
সকল গণপরিবহন বন্ধ ঘোষণা

সকল গণপরিবহন বন্ধ ঘোষণা

43
0

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল (রোববার) পর্যন্ত দেশের সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। সেখানে জানানো হয়, ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহি যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।

এদিকে একই কারণে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়াও লোকাল-মেইল-কমিউটার ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে।

(43)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *