হোম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ
সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ

সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ

0
0

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী সংসদের সভা শেষে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠকে আলোচিত সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, যেখানে যেখানে সাংগঠনিক সমস্যা আছে এবং যেগুলো সমাধান করা দরকার, সেগুলোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোটখাটো কলহ-বিবাদ আছে, সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *