হোম রাজনীতি শ্রমীক লীগ নেতার হোটেলে অভিযান; ৫ তরুণী আটক
শ্রমীক লীগ নেতার হোটেলে অভিযান; ৫ তরুণী আটক

শ্রমীক লীগ নেতার হোটেলে অভিযান; ৫ তরুণী আটক

0
0

পাঁচ তরুণীসহ ৩১ জনকে রাজধানীর উত্তরায় একটি হোটেলে অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাতে  অভিযানটি চালানো হয়। এতে নগদ টাকা, মাদক ও ক্যাসিনো সরঞ্জামও উদ্ধার করা হয়। আটকদের মধ্যে পুরুষ ২৬ জন রয়েছে। বিদেশি নাগরিকও রয়েছেন।

র‌্যাব জানিয়েছে, হোটেলটির নাম ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটি শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাজেদ খানের। উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন এর অবস্থান। রবিবার গভীর রাত পর্যন্ত এই হোটেলে অভিযান চালানো হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *