হোম করোনা শীতের আগেই করোনা সংক্রমণ কমে আসবে : ড. বিজন কুমার
শীতের আগেই করোনা সংক্রমণ কমে আসবে : ড. বিজন কুমার

শীতের আগেই করোনা সংক্রমণ কমে আসবে : ড. বিজন কুমার

0
0

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল জানিয়েছেন, ‘শীত মৌসুমের আগেই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে আসবে।

শনিবার (২২ আগস্ট) করোনাভাইরাস নিয়ে এ আশাবাদ প্রকাশ করেন তিনি। ড. বিজন কুমার শীল বলেন, এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম পড়েছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিডিটি ছিল। অবশ্য প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ফলে করোনাভাইরাসেরও যাতায়াত ছিল মানুষের সঙ্গে। মানুষই করোনাভাইরাস বহন করে। সে কারণে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এই অণুজীববিজ্ঞানী আরও বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনাভাইরাস মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসের আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *