হোম রাজনীতি শিগগিরই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
শিগগিরই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

শিগগিরই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

0
0

বিশেষ শর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন।

সোমবার (৩ আগস্ট) তিনি এ প্রসঙ্গে বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে ম্যাডামের যথাযথ চিকিৎসা হচ্ছে না। ওনার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।’ তবে আবেদনের দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করা হচ্ছে কি-না, এমন প্রশ্নে খোকন বলেন, ‘ওনার চিকিৎসা তো বাংলাদেশেই হবে। যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করি সরকার বিবেচনা করবে।’

উল্লেখ্য, গত ২৫ মার্চ ৬ মাসের জামিনে বিশেষ শর্তে মুক্তি পান দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *