হোম অন্যান্য লালমনিরহাটে তৈরী হবে বিমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লালমনিরহাটে তৈরী হবে বিমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লালমনিরহাটে তৈরী হবে বিমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
0

লালমনিরহাটে প্লেন তৈরি করবো, কোনো চিন্তা নেই। এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি হলে পুরো এলাকার চিত্র পাল্টে যাবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম— এসব এলাকা এক সময় খুবই অবহেলিত ছিল। এ কারণে লালমনিরহাটে এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। এই একটি প্রতিষ্ঠানকে ঘিরে আরও ভালো ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়া কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক জানান, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লালমনিরহাটে ঘরে বসে এক লাখ ২৫ হাজার ৭০২ জন ভাতা সুবিধা পাবে।

বলেন, আগে দূর-দূরান্ত থেকে তাদের জেলা ও উপজেলায় আসতে সময় ও অর্থ ব্যয় হতো। এখন ভাতাভোগীরা ঘরে বসেই টাকা পাবে। মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এক হাজার পরিবার পাকাঘর জমিসহ পেতে যাচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *