লাইসেন্সবিহীন হাসপাতাল সংখ্যা জানে না স্বাস্থ্য অধিদপ্তর
0
0
লাইসেন্স নবায়নে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন জমা পড়েছে, ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টার।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি তারিকুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল আদালতে এ বিষয়ক নথি দাখিল করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আসলে, তা নিষ্পত্তি করতে ৯০ দিন সময় নেয়া হয়। তবে, দেশে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত, সেটি জানা নেই তাদের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তাদের কাছে কোভিড ও নন-কোভিড তালিকা রয়েছে।
(0)