হোম জাতীয় রাস্তাতেই নষ্ট হলো ২২ হাজার চামড়া
রাস্তাতেই নষ্ট হলো ২২ হাজার চামড়া

রাস্তাতেই নষ্ট হলো ২২ হাজার চামড়া

0
0

এবারও ন্যূনতম মূল্য জোটেনি, আর তাই রাস্তাতেই নষ্ট হলো হাজার হাজার চামড়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসেবে নষ্ট চামড়ার পরিমাণ ২২ হাজার।

মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আড়তদার সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের চেয়ে একেবারে কমমূল্যে ৫০ টাকা কিংবা ১০০ টাকা দরে চামড়া কিনতে চাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া নিয়ে আসা ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার মূল্য দূরে থাক, গাড়ি ভাড়াও তুলতে না পারায় নগরীর বিভিন্ন স্থানে কিংবা সড়কে চামড়া ফেলে দেন ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রোববার বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক ও জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ১৮ হাজারের মতো নষ্ট চামড়া ময়লার ডিপোতে ডাম্পিং করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার সংস্থা নিয়ে গেছে আরও ৪ হাজারের মতো নষ্ট চামড়া।

চট্টগ্রামের চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ীরা জানান, তারা সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পর ২০০ থেকে ৩০০ টাকা করে কেনা চামড়া ৫০ টাকা করে বিক্রি করতে চাইলেও আড়তের কেউ তা কেনেনি।

এদিকে চট্টগ্রামের চামড়া আড়তদার সমিতির সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর তারা কিছু চামড়া কিনেছেন। কিন্তু মৌসুমি চামড়া বিক্রেতা বেশি দাম চাওয়ায় তারা চামড়া সংগ্রহ করেনি। রোববার সবাই কম দামে চামড়া দিতে চাইলেও দীর্ঘ সময় লবণ ছাড়া থাকায় এসব চামড়ার মান নষ্ট হয়ে গেছে। ফলে এসব চামড়া তারা আর কেনেননি। চট্টগ্রামে ট্যানারি না থাকায় ঢাকা ট্যানারি মালিকদের মন মর্জির ওপর তারা চামড়া সংগ্রহ করতে বাধ্য হয়েছেন।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *