হোম অন্যান্য রাজধানীর ইসকন মন্দির লকডাউন,করোনায় আক্রান্ত ৩১
রাজধানীর ইসকন মন্দির লকডাউন,করোনায় আক্রান্ত ৩১

রাজধানীর ইসকন মন্দির লকডাউন,করোনায় আক্রান্ত ৩১

56
0
1

রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত ৮ টায় গেন্ডারিয়া থানা পুলিশ মন্দিরটি লকডাউন করে দেয়। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া গণমাধ্যমকে জানান,মন্দির লকডাউন।

আমরা ৩১ জনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। এছাড়া আরও প্রায় ৫০ জনের মতো লোককে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না।

জানা যায়, এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর ওই মন্দির থেকে অনেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এ পরিপ্রেক্ষিতে রাতে মন্দিরটি লকডাউন করা হয়।

(56)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *