হোম গণমাধ্যম অনলাইন রাজধানীতে সাংবাদিকের লাশ
রাজধানীতে সাংবাদিকের লাশ

রাজধানীতে সাংবাদিকের লাশ

14
0

রাজধানীর বনশ্রী থেকে বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক মনসুর আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মনসুর আলী সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়। সিআইডি জানায়, আত্মহত্যা কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় বাইরে থেকে কল দিয়ে সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে গৃহপরিচালিকা এসে ডাকাডাকি করে সাড়া নে পেয়ে সে ফেরত চলে যায়।

মনসুর আলী সারাবাংলা ডট নেটের সাংবাদিক মনজিৎ মিত্রসহ ওই বাসায় ভাড়া থাকতো। শুক্রবার রাতে মনজিৎ বাসায় ছিলেন না। সেদিনই রাত ১২টার পর অফিস থেকে ফেরার পর মনসুরের সাথে আর কারও যোগাযোগ হয়নি। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *