হোম অনুসন্ধান অপরাধবার্তা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে আটক করেছে পুলিশ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে আটক করেছে পুলিশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে আটক করেছে পুলিশ

0
0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতার আসামিরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। আসামিদের কাছ থেকে ৬ হাজার ৮৪৫ পিস ইয়াবা, ২১০ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২১০ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *