fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা রাজধানীতে নীলফামারীর সাংবাদিকদের নতুন পথচলা, গঠিত হলো ফোরামের নতুন নেতৃত্ব
রাজধানীতে নীলফামারীর সাংবাদিকদের নতুন পথচলা, গঠিত হলো ফোরামের নতুন নেতৃত্ব

রাজধানীতে নীলফামারীর সাংবাদিকদের নতুন পথচলা, গঠিত হলো ফোরামের নতুন নেতৃত্ব

0

ঢাকার ব্যস্ত সংবাদপাড়া থেকে শুরু করে জাতীয় গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনে কর্মরত নীলফামারীর সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার প্রত্যয়ে গঠিত হয়েছে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন নির্বাহী কমিটি।

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ফোরামের সাধারণ সভা পরিণত হয় নীলফামারীর সাংবাদিকদের এক মিলনমেলায়। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে দৈনিক আনন্দবাজারের সাংবাদিক মুফদি আহমেদ সভাপতি এবং জুমবাংলার মাহামুদুল হাসান মেজর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি), অর্থ সম্পাদক এ কে শামসুজ্জোহা (সবুজ দেশ), সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল), মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল (বাংলার গণজাগরণ২৪)।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মোহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।

সভায় বক্তারা বলেন, রাজধানীতে কর্মরত নীলফামারীর সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি সদস্যদের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় জাতীয় পর্যায়ে তুলে ধরতে ফোরাম আরও সক্রিয় হবে।

নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ বলেন, “এই সংগঠন শুধু সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম নয়, এটি নীলফামারীর প্রতিনিধিত্বকারী একটি পরিবার। সকলকে সঙ্গে নিয়ে আমরা ফোরামকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মেজর বলেন, “সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। ঐক্য, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফোরামকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”

নতুন নেতৃত্বের হাত ধরে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা আগামী দিনে জেলার সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা, সদস্যদের কল্যাণ এবং নীলফামারীর ইতিবাচক ভাবমূর্তি জাতীয় পরিসরে তুলে ধরার ক্ষেত্রে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *