হোম অনুসন্ধান অপরাধবার্তা রাজধানীতে ডাকাতের হানা; ৪ জন আটক
রাজধানীতে ডাকাতের হানা; ৪ জন আটক

রাজধানীতে ডাকাতের হানা; ৪ জন আটক

0
0

রাজধানীর বাড্ডা থেকে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতির মালামাল। পুলিশ বলছে, পেশাদার এই ডাকাত দল এর আগেও বেশ কয়েকটি জায়গায় ডাকাতি করেছে।

এর আগে গত ১০ জুলাই রাত নয়টার দিকে রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে দ্রুত বাসিন্দাদের হাত, মুখ চোখ বেধে ফেলে ডাকাত সদস্যরা। হুমকি দেয়া হয় চিৎকার করলে দুই মেয়েকে ধর্ষণের। ফলে চুপ সবাই। ২০ মিনিটের অভিযানে ল্যাপটপ, মোবাইলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

পুলিশ বলছে, এর আগেও বেশকয়েকটি বাসায় এধরণের ডাকাতির সঙ্গে জড়িত চক্রটি। করোনা পরিস্থিতিতে এ ধরণের ডাকাতির ঘটনা বেড়েছে বলে জানায় পুলিশ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *